32 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টাকা আত্মসাত : মেডিকেলের কর্মকর্তাসহ আটক-২

টাকা আত্মসাত : মেডিকেলের কর্মকর্তাসহ আটক-২

টাকা আত্মসাত : মেডিকেলের কর্মকর্তাসহ আটক-২

বিএনএ, দিনাজপুর : দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪’শ ২৮ টাকা আত্মসাতের অভিযোগে হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ মাহফুজুর রহমানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মকর্তা আমিরুল ইসলাম ও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মোঃ মাহফুজুর রহমানকে পৃথক পৃথক অভিযান চালিয়ে আটক করে দিনাজপুর ডিবি পুলিশ।

দিনাজপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেনের আদালতের মাধ্যমে মঙ্গলবার রাতে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। তারা দু’জন পরস্পরের যোগসাজশে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ২ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৪’শ ২৮ টাকা আত্মসাতের দায়ে বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন জেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম।

বুধবার (৩ ফেব্রুয়ারি) মামলার রিমান্ড, জামিনসহ সার্বিক শুনানী অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর মোঃ ইসরাইল।

বিএনএনিউজ/শাহ্ আলম শাহী, জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত