21 C
আবহাওয়া
৫:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোণায় বিদ্যুতের তারে লেগে স্কুল ছাত্রের মৃত্যূ

নেত্রকোণায় বিদ্যুতের তারে লেগে স্কুল ছাত্রের মৃত্যূ


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টায় সব্জিক্ষেতে পানি সেচ দিতে গিয়ে আপন চন্দ্র দাস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। আপন এই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছিম উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার বাসিন্দা হবিকুল ইসলাম ও কাকাতো ভাই ফনু দাস জানান, আপন চন্দ্র দাস মাগরিবের নামাজের আগে আগে তাদের বাড়ির পিছনের লালশাকের ক্ষেতে পানি দিতে যায়। এ সময় ক্ষেতের পাশের মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক ক্যাবল তার গলায় পেচিয়ে গেলে সে আহত হয়। উদ্ধার করে পার্শ্ববতি মোহনগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর