32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫


বিএনএ, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, রহিমা বেগম (২৫), রিনা দাস (৫৫), ঝর্না দাস (২৫), প্রিয়াংকা (২২), পূর্নিমা (২২) ও ট্রাকের হেলপার সাকির হোসেন (১৯)। এছাড়া বাকি ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে পয়সারহাটগামী লোকাল বাস ঝিনুক (বরিশাল মেট্রো-ব ১১০০-৪৭) যাত্রী নিয়ে পয়সারহাট বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-২৩০৪) উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত