30 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১১২৭

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১১২৭


বিএনএ, ঢাকা: নেপালের আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন।

নেপাল পুলিশ জানিয়েছে, আজ ভোর ৫টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতবন জেলায়, যেখান থেকে ৩৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নওয়ালপরাসি পূর্বে ২১৭, নওয়ালপরাসি পশ্চিমে ১৯০, নুয়াকোটে ১৫৫ এবং রাসুয়া জেলা থেকে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের নদী থেকেও ৯টি মরদেহ উদ্ধার করেছে তল্লাশিকারী দল।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মরদেহের মধ্যে ১ হাজার ১১৩টির ময়নাতদন্ত ও আইনি শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত ৯১১টি মরদেহের ছবি ও বিস্তারিত তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে নিখোঁজদের স্বজনরা শনাক্ত করতে পারেন।

উদ্ধার অভিযানে বর্তমানে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। তারা ত্রাণ বিতরণ, উদ্ধারকাজ এবং মরদেহ ব্যবস্থাপনায় কাজ করছেন। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ৪ হাজার ৮৫৮ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত