31 C
আবহাওয়া
৩:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই কর্মকর্তা

বিএনএ ঢাকা: বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দু-কর্মকর্তাকে বাধ্যতামূলক বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

যাদেরকে অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুক এবং খাগড়াছড়ি মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিম।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়, দু-কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। এদিন থেকে এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ ১৮টি মামলার তদন্তভার পায় সিআইডি। এসব মামলা তদন্তের তত্ত্বাবধায়ক ছিলেন সিআইডি ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। এ বিষয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি।

এছাড়া, শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহজাহান মিয়াকেও বাধ্যতামুলক অবসরে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী