29 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময়  একটি সিএনজিচালিত অটোরিকশা  ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল । তখন ট্রেনের ধাক্কায় যাত্রীসহ অটোরিকশাটি প্রায় ১ কিলোমিটার দূরে ছিটকে পড়ে। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন যাত্রী মারা যায়। তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম  এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল