32.2 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পুড়ে গে‌ছে ৫ দোকান

বোয়ালখালীতে পুড়ে গে‌ছে ৫ দোকান


বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মারা গেছে তিনটি ছাগল।

২ আগস্ট, মঙ্গলবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মো. হায়দার হোসেন।
তিনি বলেন, আগুনে রণি রায়ের মুদি দোকান, মো. করিমের কুলিং কর্ণার, পরিমল নাথের সবজির দোকান, দোলন শীলের সেলুন ও মো. মহরমের সবজির দোকান পুড়ে গেছে। এছাড়া মুদির দোকানে রাখা রনির তিনটি ছাগল দগ্ধ হয়ে মারা গেছে এবং ১টি মোটর সাইকেল ভষ্মিভূত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্থ রণি রায় বলেন, তিনটি ছাগল, মোটর সাইকেল, দোকানের মালামালসহ দুইটি ফ্রিজ পুড়ে গেছে। ঋণ নিয়ে দোকান করেছিলাম। আগুন আমাকে পথে বসিয়ে দিয়েছে।

বাবর মুনাফ,জি এন

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ