32 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ৩২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ৩২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা


বিএনএ বিশ্বডেস্ক : গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি সংস্থার ত্রাণকেন্দ্রে খাবারের অপেক্ষায় থাকা ৩২ জনকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়  জানিয়েছে, রোববার গাজার দক্ষিণাঞ্চলের ত্রাণ বিতরণ কেন্দ্রে এ হামলায় দুই শতাধিক হতাহত হাসপাতালে পৌঁছেছে, যাদের মধ্যে কয়েক ডজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের সবার মাথায় বা বুকে গুলি লেগেছে বলেও জানিয়েছে তারা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব মৃত্যুর জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করেছে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে বিতরণ কেন্দ্রের সুরক্ষা কর্মীরাও গুলি চালিয়েছিল।

জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গোষ্ঠী গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এই সহায়তা বিতরণ করছে।

জিএইচএফ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, ফিলিস্তিনিরা খাবার নিতে জড়ো হলে ইসরায়েলি সেনারা ‘সতর্কতামূলক গুলি’ ছোড়ে। কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর অস্বীকার করে গোষ্ঠীটি এসব খবরকে ‘মিথ্যা প্রতিবেদন’ বলে দাবি করেছে।

এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক স্বাস্থ্যকর্মী জানান, ইসরায়েলি বাহিনী যখন গুলি চালায়, তখন রাফাহ এলাকার নাগরিকরা জড়ো হয়ে খাদ্য সহায়তা নিচ্ছিল।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত