32 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম 

বিশ্ববাজারে ফের কমেছে জ্বালানি তেলের দাম 

শিগগিরই আসছে অনলাইনে জ্বালানি তেল কেনার সুযোগ

বিএনএ, বিশ্বডেস্ক : ফের কমেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। এ ঘটনা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে। ওপেক প্লাসের বৈঠককে সামনে রেখে তেলের দাম পতনের দিকে যাচ্ছে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৬১ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়াও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৫৮ দশমিক ৭৮ ডলার হয়েছে। খবর রয়টার্সের।

এ দিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বেইজিং ওয়াশিংটনের দেওয়া আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। এতে চলমান বাণিজ্য উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে বুধবার (৩০ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ৫৯ দশমিক ৬৩ ডলার হয়।

এপ্রিলে ব্রেন্ট ও ডব্লিউটিআই যথাক্রমে ১৫ ও ১৭ শতাংশ কমে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় পতন।

বিএনএ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত