25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর শাহ আমানত সেতু এলাকায় বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১ মে) রাত ১২টায় কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে মহাসড়কের পাকা রাস্তার ওপর আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব দূর্গাপুর এলাকার আবু তৈয়বের ছেলে তোফায়েল আহম্মদ (২৭) এবং কক্সবাজার থানা সদরের বৈদ্যঘোনা এলাকার মৃত নজির আহম্মেদের ছেলে মো. ইছহাক (৪০)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার আসামি এবং উদ্ধার মাদকদ্রব্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের