27 C
আবহাওয়া
১:৩৯ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মমতাকে অভিনন্দন জানালেন মোদি

মমতাকে অভিনন্দন জানালেন মোদি

মমতাকে অভিনন্দন জানালেন মোদি

বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর এই জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন।

টুইটে তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিজয়ে মমতা দিদিকে অভিনন্দন জানাই। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ও কোভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।

মোদি পৃথক টুইটে পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। সেখানে এবার গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।
নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কেরালার সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন ও তামিলনাড়ুর এম কে স্টালিনকেও অভিনন্দন জানানো হয়েছে। এই দুই রাজ্যে এই দুই নেতার দল জয়ের পথে রয়েছে।

স্থানীয় সময় রবিবার (০২ মে) সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২ আসনের ভোট গণনা শুরু হয়েছে। গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় রাজ্য বিধানসভার ২৯২ আসনে ভোট হয়। সেই নির্বাচনের ফলাফল রোববার গণনা করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর