21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

বরিশালে ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, বরিশাল : বরিশালের মুলাদীতে ব্যাটারিচালিত অটো ভ্যান উল্টে আব্দুল জলিল হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মুলাদী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল কাজিরচরের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তিনি অটো ভ্যানে বাড়ি থেকে খাসেরহাট বন্দরে খেসারি ডাল বিক্রি করতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জলিল হাওলাদার অটো ভ্যানে করে বাজারে রওনা দেন। দ্রুত গতির ভ্যানটি ডিক্রীরচর গ্রামের ওয়াহেদ চেয়ারম্যান বাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জলিল হাওলাদার ও চালক মাহবুব চাপরাশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিলে চিকিৎসক জলিল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাহবুবকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায় , সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর