29 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহে সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ,ঝিনাইদহ : ঝিনাইদহে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সেলিম (২১) নমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ২ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। নিহত সেলিম চাঁপাইনবাবগঞ্জের নাঁচল উপজেলার আমনুরা গ্রামের তাছু মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে  সরকারি কেএমএইচ ডিগ্রি কলেজের নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করছিল সেলিম। এসময় রশি ছিড়ে ছয়তলা থেকে নিচে পড়ে যান তিনি। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করেন। এ্যাম্বুল্যান্সে যশোর নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রসঙ্গত , বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্পসারণ প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে ভবন নির্মাণের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সানাউল্লাহ ট্রেডার্স ।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের