25.3 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - আগস্ট ৬, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ২ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ২ বাংলাদেশি নিহত


বিএনএ, ডেস্ক:মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। নিহত হয়েছে আরও সাতজন।  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। এছাড়া বাহরাইনে আরও এক বাংলাদেশি নাগরিক নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের কাছাকাছি ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নাগরিকদের জন্য যথাযথ পরামর্শ দিতে বলা হয়েছে। যাতে তারা সতর্ক থাকেন এবং সংশ্লিষ্ট দেশের সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ