25 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি ৮ মে

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি ৮ মে

বিএনএ,ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ বা পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী আট‘ই মে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ এ সময় নির্ধারণ করেছে।

রোববার (২ মার্চ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় ২০১১ সালে। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় ২০১১ সালের ১০ই মে। পরের বছর সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অগাস্টে আবেদন করা হয়। এখন সেই আবেদনের শুনানি আগামী আটই মে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের