25 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মেডিকেল কলেজে স্বল্প খরচে চিকিৎসা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

মেডিকেল কলেজে স্বল্প খরচে চিকিৎসা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

মেডিকেল কলেজে স্বল্প খরচে চিকিৎসা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

বিএনএ: মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার (১ মার্চ) কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। চিকিৎসকদের আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।

আবদুল হামিদ বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবাও দিতে হবে। তিনি আশা করেন এ মেডিকেল কলেজটির সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনম নওশাদ খান বক্তব্য রাখেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের