29 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেফতার

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা রমজান আলী (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ মার্চ) রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রমজান আলী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আলামিন মন্ডলের ছেলে । একইসঙ্গে তার চাচা আতিয়ার রহমান (৬৫) হত্যা মামলার প্রধান আসামী।

বুধবার (২ মার্চ ) বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৮ ফেব্রয়ারি) ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা রমজান আলী তার চাচাকে মারধর করে। এতে তিনি আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গ্রামবাসির ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তার ভাই আলামিনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাঁটাতে গেলে ভিকটিম আতিয়ার রহমান (৬৫) কে তার আপন ভাতিজা রমজান আলী এলোপাথাড়ি ভাবে মেরে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। এ ঘটনায় নিহতর স্ত্রী মোছা. ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকা থেকে আসামি গ্রেফতার করতে সক্ষম হয়।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের