32.2 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সরকার এখন শুধু চাপার জোরে টিকে আছে: রিজভী

বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজধানীর হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনের পৃথক দুই মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন রিজভী আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে ২৫ নভেম্বর রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। তার আগে ২৫ অক্টোবর রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ আদালত।

বিএনএনিউজ/এসবি, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ