21 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ২৫ মণ জাটকা মিললো বাসে

২৫ মণ জাটকা মিললো বাসে

২৫ মণ জাটকা মিললো বাসে

বিএনএ, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়ার শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছের ডোল জব্দ করে উপজেলা প্রশাসন।

এ সময় জাটকা সহ আরও অন্তত শতাধিক সামুদ্রিক ও অন্যান্য মাছের ডোল জব্দ করা হয়। পরে এসব মাছ প্রকৃত মালিককে হস্তান্তর করে প্রশাসন। এছাড়া অবৈধ মাছগুলো উপজেলার ৯৬টি মাদরাসা ও উপস্থিত জনতার মাঝে বিতরণ করা হয়। অবৈধ মাছ বহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর