27 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি

নোবিপ্রবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি

নোবিপ্রবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি

বিএনএ, নোবিপ্রবি: আগামী এক বছরের জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটি। শনিবার(৩১ জুলাই) মঞ্চের কেন্দ্রীয় কমিটি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন এই কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাদী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের কবির খান। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মারুফ আহমেদ মিরাজ, মো. শাকিল মুস্তফা, মোহাম্মদ আদনান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাঈম, নাঈম আহমেদ জোভান, সাংগঠনিক সম্পাদক জমির আল, শাহবাজ আহমেদ, দপ্তর সম্পাদক ফয়সাল রহমান এবং প্রচার সম্পাদক প্রসেনজিৎ মণ্ডল।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. জুবায়ের কবির খান বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস- বঙ্গবন্ধুর আদর্শ ও সোনার বাংলাদেশ গড়তে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গবেষণার মাধ্যমে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ তথা অন্যায়ের বিরুদ্ধে আমরা কাজ করতে বদ্ধপরিকর।’

কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলাদেশ গড়তে -যেখানে অন্যায়-অনাচার থাকবে, মুক্তিযুদ্ধ মঞ্চ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সেখানেই প্রতিবাদ করব। ‘

বিএনএনিউজ/শাফি,মনির

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের