21 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস আলো নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন জাকির হোসেন রোডের একে খান সি গেট-সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন  চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহিদুল ইসলাম।

নিহত জান্নাতুল ফেরদৌস আলো পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের মা ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি নগরের খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনিতে বসবাস করতেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।

ওসি এস এম শহিদুল ইসলাম জানান, ‘নিজ কর্মস্থল পোশাক কারখানায় যেতে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই পোশাক শ্রমিক নিহত হয়েছেন।’

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর