23 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন সম্রাট

বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন সম্রাট

বিদেশে চিকিৎসার অনুমতি পেলেন সম্রাট

বিএনএ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক মো. মঞ্জরুল ইমামের আদালতে মামলাটির চার্জশুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য সম্রাট সকালে আদালতে হাজিরা দেন। তবে তার পক্ষের সিনিয়র আইনজীবী এহসানুল হত সমাজী চার্জগঠন শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন করে এই তারিখ ধার্য করেন।

সম্রাটের পক্ষে সিনিয়র এহসানুল হত সমাজী জানান, আজকে মামলাটির চার্জগঠন শুনানির জন্য তারিখ ধার্য ছিল। তবে এই মামলা আমরা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস এখনও সংগ্রহ করতে পারিনি। এ জন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদনটি মঞ্জুর করেছেন। এছাড়াও আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসায় বিদেশে যাওয়ার জন্য শুনানি করেছি। আদালত সল্প সময় অর্থাৎ দুই মাসের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার অনুমতি দেন। যেকোনো দেশে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার জন্য মৌখিকভাবে আদেশ দেন।

গত বছরের ২২ আগস্ট দুদকের মামলায় ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক সম্রাটের জামিন মঞ্জুর করেন। সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। বর্তমানে সকল মামলায় তিনি জামিনে রয়েছেন।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর