32 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » একদিনে শনাক্ত ৪ লাখ, বেড়েছে মৃত্যু

একদিনে শনাক্ত ৪ লাখ, বেড়েছে মৃত্যু

করোনায়

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল সমগ্র বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণঘাতী এ ভাইরাসের দৌরাত্ম্য কমে এসেছে। তবে সম্পূর্ণ নির্মূল হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রকোপ বিরাজমান রয়েছে। গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ১৫০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৯৬ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৩ কোটি ২৬ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৩ হাজার ৫৩০ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৮৬৯ জনের বেশি মানুষ।

২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৪১ হাজার ১৫০ এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ১২৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ৫৯৫ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৬১ হাজার ৩৬৬ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৬৩০ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব। চীনের কিছু এলাকায় ও উত্তর কোরিয়া ছাড়া বিশ্বের কোথাও করোনার কঠোর নিষেধাজ্ঞা নেই।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত