25 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ববির ৫ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ববির ৫ শিক্ষার্থী

ববি

বিএনএ, ববি: সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ অনুষদের ৫ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ তালিকার বিষয়ে কোনো প্রার্থীর/বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগ/আপত্তি থাকলে যথাযথ প্রমাণসহ আগামী ৫মের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন বরাবর লিখিতভাবে এবং ই-মেইলের মাধ্যমে অবহিত করতে বলা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদকের জন্য মনোনীত ৫শিক্ষার্থী হলেন: কলা মানবিক অনুষদে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামোলিমা শহীদ খান (৩.৬৭), সামাজিক বিজ্ঞান অনুষদে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি গোপাল দাস ( ৩.৮৬), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চন্দ্রিকা সাহা (৩.৯৫), জীব বিজ্ঞান অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আল ইমরান (৩.৯৮), আইন অনুষদে আইন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার মুন(৩.৮৬)

উল্লেখ্য, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের