27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে তুলাতলী বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে তুলাতলী বস্তিতে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে তুলাতলী বস্তিতে অগ্নিকাণ্ড

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকার তুলাতুলী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ মে) সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই আগুনে পুড়ে যায় প্রায় ২০টি বসত ঘর। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বস্তির কাঁচা ঘরগুলো একটার সঙ্গে অন্যটি লেগে থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে নগরের বাকলিয়া থানার রাজাখালীর জামাইবাজারের একটা বাসা থেকে প্রথমে এ আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন তুলাতলী বস্তিতে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বস্তির কিছু কাঁচাবসত ঘর পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ