21 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু

বিএনএ, বরিশাল: বরিশালের গৌরনদীতে বিদ্যুতায়িত হয়ে দুলাল হাওলাদার (৮৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুলাল ওই গ্রামের মৃত গওহর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল পৌনে দশটার দিকে ওই বৃদ্ধ টয়লেটে যাচ্ছিলেন। এ সময় পাশের ঘরের টিনের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। তিনি তাৎক্ষণিক মাটিতে পরে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিবারের লোকজন থানায় খবর দেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/সাইয়েদ কাজল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর