21 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » অপহরণের ২ মাস পর স্কুলশিক্ষার্থী উদ্ধার

অপহরণের ২ মাস পর স্কুলশিক্ষার্থী উদ্ধার

পটুয়াখালী

বিএনএ, ঢাকা : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকা থেকে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ২ মাস পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ থেকে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ওই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রাসেল মৃধাকে (২২)শুক্রবার দুপুরে গলাচিপা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হায়দার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। এ সময় ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অপর ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

অপহরণের ঘটনায় ৩ ফেব্রুয়ারি ওই স্কুল শিক্ষার্থীর মা বাদি হয়ে রাঙ্গাবালী থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলায় রাসেল মৃধাসহ ৩ জনকে আসামি করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর