30 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী

টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী

টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিশ্ব ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ এর টিকা নিয়েছেন।সোমবার (১ মার্চ) সকাল ৬টা ২৫ মিনিটে টিকার প্রথম দফার ডোজ নেন তিনি। দেশটির প্রধানমন্ত্রীর টিকা নেয়ার একটি ছবি টু্ইটারে পোস্ট করা হয়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে তিনি টিকা নেন বলে জানিয়েছেন দেশটির মিডিয়া।

টুইটে প্রধানমন্ত্রী নিজেই লিখেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৯৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪ জন।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত