29 C
আবহাওয়া
১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

রাউজানে চেয়ারম্যানকে হত্যার চেষ্টা


বিএনএ, (রাউজান) চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের শেখ পাড়ায় এই ঘটনা ঘটে।

বিষয়টি চেয়ারম্যান বাবুল মিয়া নিজে নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে জানান তিনি।

ঘটনার পর পর এলাকার লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা রাতের আধাঁরে পালিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে রাতেই রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম শহর থেকে নোয়াপাড়ায় ছুটে আসেন ।

এছাড়া রাউজানের বিভিন্ন এলাকা থেকে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান নোয়াপাড়ায় এসে রাতেই অবস্থান নেয়। রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়ার উপর সন্ত্রাসী হামলার পর রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। চেয়ারম্যান বাবুল মিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।

এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ হারুন বলেন, ঘটনার পর সংবাদ পেয়ে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামিমসহ আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিএনএ/শফিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী