বিএনএ,বিশ্বডেস্ক :ইরানের বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহু মিলে যখন যুদ্ধ করছে তখন ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। সেই দিকটি দেখিয়ে ট্রাম্পকে নিজের ঘরের বিক্ষোভের দিকে নজর দিতে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
গতকাল রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন পেজেশকিয়ান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে গত শনিবারের ‘নো কিংস’ বিক্ষোভের কথা তোলেন।
ইরানের প্রেসিডেন্ট দাবি করেন, মার্কিন সমাজের একটি অংশ এখন দেশের নীতিনির্ধারণে বাইরের প্রভাব নিয়ে ক্রমে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এআই বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানানো যে ‘তাঁর দেশের মানুষ “নো কিংস” বিক্ষোভে অংশ নিচ্ছে। মার্কিন নাগরিকেরা “ইসরায়েলকে অগ্রাধিকার” দেওয়ার নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মার্কিন গণতন্ত্রের ওপর রাজত্ব চালানো “ইসরায়েলি রাজাদের” ব্যাপারে তারা (মার্কিন নাগরিকেরা) ক্লান্ত।’
বিএনএ/ওজি
![]()

