29.3 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে তেলের দাম একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

বিশ্ববাজারে তেলের দাম একদিনেই কমলো ১০ শতাংশের বেশি


বিএনএ,বিশ্বডেস্ক : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে এমন প্রত্যাশায় একদিনেই তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬ মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের প্রতি ব্যারেল ৯১ দশমিক ৬৮ ডলার থেকে এর দাম কমেছে ১০ দশমিক ৪ শতাংশ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়।

এর আগে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন উদ্বেগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলারে পৌঁছেছিল। তবে প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিলে বাজারে স্বস্তি ফিরতে শুরু করে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ