বিএনএ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দিলারা হাফিজ শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। পরদিন বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম ও জোহর নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনএ/শাম্মী
![]()

