বিএনএ, ঢাকা : ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মরদেহ এখন কারিনার বনানীর বাসায় নেওয়া হবে। পরে বনানী ডিওএইচএসের মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব। রাত ৮টায় বনানীর দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

