22 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত

ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত


বিএনএ, ডেস্ক : মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য দিয়েছে ইরানি  রেড ক্রিসেন্ট।

সংস্থাটি বলছে, ক্ষতিগ্রস্ত ৯২ হাজার ৬৬২ বেসামরিক ভবনের মধ্যে ৭১ হাজার ৩৫৬টি আবাসিক ভবন, ২০ হাজার ৩৯৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ২৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৬০০টি স্কুল রয়েছে।

 

ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস, মার্বেল প্যালেস ও তিমুরতাশ হাউসও রয়েছে।

এছাড়াও, ইরানের কোম শহরে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ