বিএনএ, ঢাকা : দেশের সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা এর ঊর্ধ্বে) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।
রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। এছাড়া, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে (এসজেটি) একই হারে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

