28.5 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ হারাল বাবা-মেয়ে

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে প্রাণ হারাল বাবা-মেয়ে

সড়ক দুর্ঘটনা নিহত

বিএনএ, বগুড়া:বগুড়ার শাজাহানপুরে ঈদের ছুটিতে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় নিহতের স্ত্রী গুরুতর আহত হন।

সোমবার সকালে উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার সুজানগর উপজেলার গোপালপুর গ্রামের আরশাদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে পুস্পা আক্তার (৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আনিছুরের স্ত্রী আয়েশা খাতুন (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়ে নিয়ে মোটরসাইকেলে রংপুর থেকে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে পৌঁছালে এ সময় অজ্ঞাত একটি যানবাহন ধাক্কা দিলে তিনজনই মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার শিশু মেয়ে পুস্পা আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন স্ত্রী আয়েশা খাতুন।

বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত নারীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইছ উদ্দিন জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ /ওজি

 

Loading


শিরোনাম বিএনএ