বিএনএ,ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি (দায়মুক্তি) দেয়া হয়েছে তা গ্রহণ করবে সরকার ।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘যেমন কিছু অধ্যাদেশ আছে যেখানে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারীদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং তাদের ইনডেমনিটি বা দায়মুক্তি দেয়ার কথা বলা হয়েছে। এগুলো আমরা গ্রহণ করব।’
তিনি বলেন, ‘সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।’
বিএনএ/ওজি
![]()

