29.3 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরের ইদিলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ প্রকাশ খোকন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড উত্তর ইদিলপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে এক ব্যক্তি ইদিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ