30.8 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ

ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত  গরীব অসহায় নারীদের মাঝে অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র উদ্যোগে ৪৪ জন নারীদের মাঝে অনুদানের চেক এবং এডিপি’র উদ্যোগে ২০ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা’র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবু তাহের, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশা ফারজানা, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক মনির আহামেদ খোকন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশেদা আক্তার রুমা, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও একইদিন উপজেলার পশ্চিম পাঠাননগর ইউনিয়ন’র ভূঁইয়া বাড়ি সড়ক, জয়নগর মুক্তিযোদ্ধা আলী আহমেদ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, উত্তর সতর খোয়াজ হামিদ বক্স সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, শুভপুর চইতলা এলাকার রাস্তা পরিদর্শন, ছাগলনাইয়া কলেজ রোড় সংলগ্ন সাতবাড়ির রাস্তা পরিদর্শন করেন সাংসদ রফিকুল আলম মজনু।

বিএনএ/ আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি