বিএনএ, পটিয়া : চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমলমুন্সিরহাট সংলগ্ন ২৫ আনসার ব্যাটালিয়ানের সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। একই ঘটনায় জয় (১৮) নামের আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান,নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
![]()

