বিএনএ, বিশ্বডেস্ক : চীনের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে।
বিএনএ/ওজি
![]()

