বিএনএ, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার মোশাররফ হোসেন ছেলে আলামিন (১৫),মগলিশপুর এলাকার সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনি এলাকার সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম( ২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শহিদুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দু’জনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোট তিনজনের মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনএ/ শাহ্ আলম শাহী
![]()

