25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বিএনএ,চট্টগ্রাম: নানান বিতর্কিত কর্মকাণ্ডে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফাহিম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই চবি’র শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি অংশগ্রহণ করে ছাত্রলীগের এই নেতা। বুধবার সন্ধ্যায় ফাহিম হোসেন রিকশাযোগে সোহরাওয়ার্দী হলের মোড়ে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে ফাহিম হামলার বিষয়টি অস্বীকার করলে সেদিনের ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করা হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাটহাজারী থানায় নিয়ে যায়।

হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান বলেন, রাতে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,২০২২ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহিম হোসেন ছিলেন এক নম্বর সাংগঠনিক সম্পাদক। তিনি বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শাখার সভাপতি ইকবাল টিপু ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন চবি ছাত্রলীগের এই নেতা।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের