32 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

খাগড়াছড়িতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা


বিএনএ, খাগড়াছড়ি: সোমবার (৩০ অক্টোবর) রাতে খাগড়াছড়িতে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছারসহ ৪৪ জনের নাম ও অজ্ঞাত পরিচয় কয়েকজন রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মানিকছড়ি ও মাটিরাঙ্গা থানায় আরও দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিএনপির অভিযোগ তাদের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামগড় পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাহার মিয়া, রামগড় সদর ইউনিয়নের সদস্য কাজী ইব্রাহিম, লক্ষ্মীছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপিরসহ শ্রমবিষয়ক সম্পাদক মো. নওশাদ হোসেন, রামগড় পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো.আব্দুল কাদের, মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. শাহ জাহান, পানছড়ি উপজেলা যুবদলের সদস্য জব্বার আলী ও পানছড়ির তিন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারিছ মিয়া।

বিএনএ/ আনোয়ার হোসেন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত