29 C
আবহাওয়া
৯:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায়

মেডিকেল প্রতিবেদক: রাজধানীর কাকরাইল মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শহিদুল ইসলাম মণ্ডল (৪৬) নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ মে) সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাকরাইল মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

বিএনএনিউজ২৪/ আহক/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী