30 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

বিএনএ ঢাকা: দেশের ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) এ সংক্রান্ত   আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে ফেনী, মানিকগঞ্জ,নরসিংদী,মুন্সিগঞ্জ,শেরপুর, পাবনা, নাটোর, ঠাকুরগাঁও,পটুয়াখালী, পঞ্চগড়,সাতক্ষীরা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়।

নতুন ডিসিদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকের একান্ত সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানকে ফেনী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফকে মানিকগঞ্জ।প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নরসিংদী,মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুলকে মুন্সিগঞ্জ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদকে নাটোরের ডিসি করা হয়েছে।

ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের একান্ত সচিব বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে পটুয়াখালী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) জহুরুল ইসলামকে পঞ্চগড়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার ডিসি করা হয়েছে।এছাড়া, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে বদলি করে খুলনার ডিসি করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী