25 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

পদ্মা ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ


বিএনএ, ঢাকা: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী নাফিজ সরাফত। গতকাল মঙ্গলবার তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্ণরসহ অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।’

বিএনএ/এমএফ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের