27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবির লিবারেল মাইন্ডসের নেতৃত্বে ইমরান-আব্দুল্লাহ

কুবির লিবারেল মাইন্ডসের নেতৃত্বে ইমরান-আব্দুল্লাহ

কুবির লিবারেল মাইন্ডসের নেতৃত্বে ইমরান-আব্দুল্লাহ

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১২তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হাসান ইমরান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ১৩ তম আবর্তনের আবদুল্লাহ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) লিবারেল মাইন্ডসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এছাড়া এ কমিটিতে আরো আছেন সহসভাপতি জাহিদ তালুকদার, কোষাধ্যক্ষ মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক পদে কাজী তাহসিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. সাগর হোসেন, সহকারী ক্রীড়া পদে ছেলেদের মধ্যে আছেন ফাহিম আহমেদ ও মেয়েদের মধ্যে আছেন আসমাউল হুসনা।

এছাড়াও ডিবেট এন্ড ল্যাংগুয়েজ ক্লাবের সমন্বয়ক এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন নাহিবা তাবাসসুম এবং তানজিনা আক্তার, ইংলিশ থিয়েটারের সমন্বয়ক এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম এবং স্নিগ্ধা চৌধুরী, কালচার এন্ড মিউজিক ক্লাবের সমন্বয়ক এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রুমা রানী দেবসেনা ও শামীম শাহরিয়া, রিডিং সার্কেলের সমন্বয়ক এবং মেম্বার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জাহিদ হোসাইন এবং নাহিদা সুলতানা মীর।

বিএনএনিউজ/ আদনান/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর