31 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই


বিএনএ,ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং শান্তিতে নোবেল জয়ী জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তার ছেলে তাকে একজন বীর বলে আখ্যায়িত করে বলেন, তিনি শুধু আমার কাছে নয়, শান্তি, মানবাধিকার এবং নিঃস্বার্থ প্রেমে বিশ্বাসী সকলের কাছেই তিনি একজন বীর।

এদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জিমি কার্টারকে একজন নীতিবান, বিশ্বাসী ও নম্র মানুষ হিসাবে উল্লেখ করেছেন।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার মানুষ জিমি কার্টারের কাছে ঋনী।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, জিমি কার্টার অন্যদের সেবায় জীবন উৎসর্গ করেছেন। জিমি কার্টার দেশটির ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী