30 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দায়িত্ব গ্রহণ করলো বারহাট্টা আ’লীগের নতুন কমিটি

দায়িত্ব গ্রহণ করলো বারহাট্টা আ’লীগের নতুন কমিটি

দায়িত্ব গ্রহণ করলো বারহাট্টা আ’লীগের নতুন কমিটি

বিএনএ, নেত্রকোনা : দীর্ঘ ঊনিশ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দায়িত্ব গ্রহণ করলো উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি। এ উপলক্ষে নতুন কমিটির সভাপতি মো. খায়রুল কবির খোকন ও সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনের পক্ষ হতে দলের গোপালপুর বাজারের অফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচীর সকল পর্যায়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বারহাট্টা আ’লীগের নতুন কমিটি

জানা যায়, বিগত ২০০৩ সালে বারহাট্টা আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। এসময় কাউন্সিলরদের প্রত্যক্ষ-ভোটে আজিজুর রহমান সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ সাধারন সম্পাদক নির্বাচীত হন। এরপর কেটে যায় দীর্ঘ উনিশটি বছর। বিভিন্ন পরিস্থিতি পার করে অবশেষে গত ২৪ অক্টোবর দলটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ময়মনসিংহ বিভাগের সাংগঠণিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক শফিউল আলম চোধুরী নাদেল বারহাট্টা আওয়ামীলীগের কমিটির সভাপতি পদে মো. খায়রুল কবির খোকন, সিনিয়র সহ-সভাপতি পদে মুহাম্মদ মাইনুল হক, সাধারন সম্পাদক পদে কাজী সাখাওয়াত হোসেন ও যুগ্ম-সাধারন সম্পাদক পদে মো. মোখলেছুর রহমানের নাম ঘোষণ করেন। রোববারের অনুষ্ঠানে সিনিয়র সহ-সভাপতি ব্যতীত অন্য সকলেই উপস্থিত ছিলেন।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা